এম এ হক ও ফাইজুর রহমান স্মরণে সভা

সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম সাইফুর রহমানের ছোট ভাই এম ফাইজুর রহমানের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই নিউইয়র্কে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের আয়োজনে এ ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়েকুল হাসান তরফদার। সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী, বিএনপি নেতা মনজুর আহমদ চৌধুরী, আজিমুর রহমান, শরীফ আহমদ লস্কর, ফারুক চৌধুরী, আবু সাঈদ আহমদ, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী, কানেকটিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া, ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি আবদুল বাছিত, বাংলাভিশন টেলিভিশনের সাবেক সিলেট ব্যুরো প্রধান এমদাদ হোসেন চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি সংসদ নিউইয়র্কের ওবায়দুল হক চৌধুরী, মো. জাবেদ উদ্দীন, সৈয়দ গৌছুল হোসেন, মিজানুর রহমান, জুয়েল খান, এমদাদ হোসেন তরফদার, খলিলুর রহমান, মো. জাবেদ আহমদ, শাহ্ জাবের আহমদ, চৌধুরী তানিম প্রমুখ।
সভায় এম এ হক, ফাইজুর রহমান, কামাল আহমেদ, বদর উদ্দীন আহমদ কামরানসহ দেশ ও প্রবাসে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও লেখক ইয়র্ক বাংলা পত্রিকার সম্পাদক মাওলানা রশীদ আহমদ।