এম ট্রেনের লাইন পুনর্নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবওয়ের এম ট্রেন লাইন পুনর্নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এর সুবিধা কিছুটা হলেও পাবেন যাত্রীরা l প্রথম আলো
সাবওয়ের এম ট্রেন লাইন পুনর্নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এর সুবিধা কিছুটা হলেও পাবেন যাত্রীরা l প্রথম আলো

দুই মাস ধরে এক শ বছরের পুরোনো নিউইয়র্ক সাবওয়ের এম ট্রেন লাইন পুনর্নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হচ্ছে ৩১ আগস্ট। এক দিন বিরতি দিয়ে ২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে কুইন্স এলাকায়।

১ জুলাই থেকে ফ্রেশপন্ড ব্রিজ এলাকায় এম ট্রেনের লাইন পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছিল। এর ফলে নিউইয়র্ক ও আটলান্টিক রেলওয়ের মধ্যে সাবওয়ের সংযোগ ঘটে এবং ট্রেনের বগি রাখার সুযোগ বাড়ে।
দ্বিতীয় পর্যায়ে, চূড়ান্ত ধাপে কুইন্সের মার্টিল ভাইডিক্ট-এর মধ্যবর্তী মার্টিল অ্যাভিনিউ-এর ‘জে’/‘এম’/‘জেড’ (জি)

ট্রেনসমূহের স্টেশন এবং সেন্ট্রাল অ্যাভিনিউ-এর ‘এম’ ট্রেন স্টেশনের মধ্যবর্তী ৩১০ ফুট লম্বা রেললাইন পুনর্নির্মিত হবে। ১৯১৩ সাল থেকে এ লাইন প্রতিদিনই ট্রেন চলাচলে ব্যবহৃত হচ্ছে।
কাঠামোগত কাজের অংশ হিসেবে কংক্রিটের ডেক এবং স্টেশনের ভেতরেই নিরাপদ পায়ে হাঁটার ব্যবস্থা করা হবে। থাকবে পানি নিষ্কাশনের নালা এবং নির্মাণ করা হবে তৃতীয় আরেকটি লাইন।
বর্তমানে বিদ্যমান মার্টিল ভাইডিক্ট স্টেশন পুরোপুরি ভেঙে ফেলা হবে। ফলে নির্মাণকালে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমটিএ’র ব্যবস্থাপনা পরিচালক রৌনি হাকিম জানান, ‘অবনতিশীল অবস্থার কারণে মার্টিল ভাইডিক্ট ও ফ্রেশপন্ড ব্রিজ পুনর্নির্মাণ না করে আমরা এম ট্রেনকে নিরাপদে চালাতে সক্ষম হব না।’
এ পুনর্নির্মাণ চলাকালীন এম ট্রেন সাপ্তাহিক দিনগুলোতে ব্রডওয়ে জংশন ও ফরেস্ট হিলস ৭১ স্ট্রিটের মধ্যে চলাচল করবে। এ সময়ে শাটল বাস মিডল ভিজেল মেট্রোপলিটন অ্যাভিনিউ এবং মার্টিল-ওয়াকফে থেমে এই দুই স্টেশনের মধ্যবর্তী মিডল ভিলেজ-মেট্রোপলিটন অ্যাভিনিউ, ফ্রেশপন্ড রোড, ফরেস্ট অ্যাভিনিউ, সেনিকা অ্যাভিনিউ এবং মার্টিল-ওয়াকফ’এর মধ্যে দিনের বেলায় প্রতি ১০ মিনিট এবং রাতে ২০ মিনিট পরপর যাতায়াত করবে। বাসে যাতায়াতের জন্য কোনো পয়সা খরচ করতে হবে না।
মার্টিল অ্যাভিনিউ’এর ‘জে’/’এম’/‘জেড’ (জি) ট্রেনসমূহের যাত্রীরা এল ট্রেন কিংবা শাটল বাসযোগে মার্টিল-ওয়াকফ’’এর মধ্যে বিনা পয়সায় যাতায়াত করতে পারবেন। দ্বিতীয় ধাপে পুনর্নির্মাণ চলাকালীন নিকারবোকার অ্যাভিনিউ এবং সেন্ট্রাল অ্যাভিনিউ’এর মধ্যে ট্রেন চলাচল স্থগিত থাকবে। তবে বিনা পয়সা বাস যাতায়াতের ব্যবস্থা করা হবে। যাতায়াতকে সহজতর করার জন্য এমটিএ’র কর্মীরা যাত্রীদের সাহায্যের জন্য সার্বক্ষণিক উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সাপ্তাহিক কর্মদিবসে এম ট্রেনে দৈনিক ৬০ হাজার যাত্রী যাতায়াত করে থাকেন।