এমসি কলেজ অ্যালামনাইর সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে সিলেট এমসি অ্যান্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক।
২৫ আগস্ট জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দুই শতাধিক মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, সামাজিক সংগঠক আজিম বুরহান, বেলাল আহমদ প্রমুখ।