এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় ব্রঙ্কসে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণের ঘটনায় ব্রঙ্কসে প্রতিবাদ সমাবেশে ওই কলেজের নিউইয়র্কপ্রবাসী সাবেক শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ওই কলেজের নিউইয়র্কপ্রবাসী সাবেক শিক্ষার্থীরা। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় ব্রঙ্কসের স্টার্লিংয়ে এমসি কলেজের সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সামাজিক সংগঠক কবি মাসুম আহমদ ও কবি হাবিব ফয়েজির যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—তোফায়েল চৌধুরী, সিরাজ উদ্দিন, এন মজুমদার, ইফতেখার সিরাজ, আবদুর রহিম বাদশা, আনোয়ারুল হক, সোনিয়া কাদির, আহমেদ হোসাইন, সাইদুর রহমান, ফরিদ আলম, মিছবাহ আহমদ, আহবাব চৌধুরী, আবুল কাশেম এহিয়া, সারওয়ার চৌধুরী, বেলাল আহমদ প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—জালাল চৌধুরী, নাসির উদ্দিন, আবু সাইদ, মাকসুদা আহমেদ, তানভীর আহমদ, সুলেমান আহমদ, আবদুল্লাহ রশিদ, আদনান আহমদ, মোহাম্মদ আলমসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষক শুধুই ধর্ষক। সে যে দলেরই হোক না কেন, তাঁর অপরাধের শাস্তি আমরা চাই। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আর কেউ এ ধরনের নারকীয় ঘটনা ঘটাতে সাহস করবে না। যদি এই ঘটনার সঠিক বিচার না হয়, তাহলে প্রবাস থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেব।

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এই ন্যক্কারজনক অপকর্মের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।