সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে এক ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সহসভাপতি আহবাব চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বর্বরোচিত ওই ঘটনার জড়িতদের এবং তাদের মদদদাতাদের গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার লাইফ মেম্বার মাওলানা রশীদ আহমদ। সভায় বক্তৃতা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক ট্রাস্টি, চিকিৎসক ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ডা. জিয়া উদ্দিন আহমদ, ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ আক্তারুল ইসলাম, সহসভাপতি আবদুল মজিদ চৌধুরী, কানাডা জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি দেবব্রত দে তমাল, ফ্রান্স জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি হেনু মিয়া, ইতালির সভাপতি ওলি উদ্দিন, ইংল্যান্ডের জালালাবাদ কমিউনিটি অ্যাকটিভিস্ট এ কে এম ফুয়াদ, সাধারণ সম্পাদক আমিনুল হক, জালালাবাদের আমেরিকার ট্রাস্টি বোর্ড সদস্য আবদুস সালাম, নাসির উদ্দিন, সাবেক ট্রাস্টি মনজুর আহমদ চৌধুরী, আবদুল হাসিম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি আজিমুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মাওলানা সাইফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান, জিল্লুর আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সম্পাদক শেখ আতিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহাদ আহমদ, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি জুনেদ চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রবীণ রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী, ফোবানার সাবেক আহ্বায়ক এমাদ চৌধুরী, এমসি সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি বেলাল উদ্দিন, সহসভাপতি সফিক চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সাংবাদিক ইশতিয়াক রুপু, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহসভাপতি সৈয়দ গৌছুল হোসেন, সহসাধারণ সম্পাদক জাবেদ আহমদ, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা, নিউইয়র্কের সভাপতি রশীদ আহমদ, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, নিউজার্সির কমিউনিটি অ্যাকটিভিস্ট কামরুল হাদী, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহাব উদ্দিন চৌধুরী, ময়েজ উদ্দিন, হাফিজ শাহবাজ আহমদ, চৌধুরী মোমিত তানিম ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা সহসভাপতি জুসেফ চৌধুরী, মনজুর চৌধুরী, সহসাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ ও কার্যকরী কমিটির সদস্য মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় যুক্তরাষ্ট্র থেকে একটি নাগরিক ঐক্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।