এমসি কলেজের সাবেক শিক্ষার্থীদের বনভোজন ৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটর ঐতিহ্যবাহী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থীদের বনভোজন ও মিলন মেলা ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে নিউইয়র্কের বারেটো পয়েন্ট পার্কে এমসি কলেজের সাবেক শিক্ষার্থীরা জমায়েত হবেন।

বনভোজন কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদ চৌধুরী ও সদস্যসচিব হাবিব ফয়েজী বলেন, ইতিমধ্যে বনভোজন ও মিলন মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বনভোজনে থাকবে আলাপ, স্মৃতিচারণ ও দিনভর বিনোদনের নানা আয়োজন।

আয়োজকদের মধ্যে রব্বানী চৌধুরী ও আবদুর রহিম বাদশা বলেন, নিউইয়র্কের বাইরে থেকেও পরিবার নিয়ে অনেকেই ছুটে আসবেন বলে তাঁরা আশা করছেন। এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থীদের এ প্রয়াসকে সফল করার জন্য তাঁরা আহ্বান জানিয়েছেন।