এমসি কলেজের সাবেক শিক্ষার্থীদের বনভোজনের তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থীদের বনভোজন আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

অনিবার্য কারণে বনভোজনের পূর্ব নির্ধারিত তারিখ ১ সেপ্টেম্বরের পরিবর্তে ৮ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি পার্টি হলে গত ১৫ জুলাই রাতে অনুষ্ঠিত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ বনভোজন উদ্‌যাপন কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির আহ্বায়ক তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব হাবিব ফয়েজির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য

রাখেন—কমিটির সদস্য আবদুর রহিম বাদশা, এম এ মুহিত, মোহাম্মদ দুদু মিয়া, সারওয়ার চৌধুরী, আবদুল হাকিম প্রমুখ।

উল্লেখ্য, বনভোজন সফল করার লক্ষ্যে গত ৮ জুলাই সন্ধ্যায় সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থীদের এক সভায় ৯৯ সদস্য বিশিষ্ট বনভোজন উদ্‌যাপন কমিটি গঠিত হয়। সভায় ব্রঙ্কসের ২০০ টিফফানি স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কে বনভোজন আয়োজনের সিদ্ধান্ত হয়।