প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রগতিশীল রক ব্যান্ড এমারসন, লেক অ্যান্ড পামারের সহপ্রতিষ্ঠাতা কিথ এমারসন মারা গেছেন। ব্যান্ডটির সদস্যদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, এমারসন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকায় তাঁর নিজের বাসায় মারা গেছেন। পুলিশ অবশ্য বলেছে, ৭১ বছর বয়সী এই সংগীতশিল্পী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, বান্ধবী মারি কাওয়াগুচি গত শুক্রবার সকালে এমারসনের বাসায় গিয়ে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পান। কিথ এমারসনকে রক যুগের অন্যতম সেরা কি-বোর্ডবাদক হিসেবে বিবেচনা করা হয়।
বিবিসি