এরদোয়ানের ইন্ধনেই সব হয়েছে: গুলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেতুল্লা গুলেন
ফেতুল্লা গুলেন

যুক্তরাষ্ট্রের বাসিন্দা মুসলিম নেতা ফেতুল্লা গুলেন একটি জার্মান পত্রিকাকে বলেছেন, তিনি নিশ্চিত যে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের নেপথ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানই কলকাঠি নেড়েছেন। এরদোয়ান শুরু থেকেই ওই অভ্যুত্থানচেষ্টার ঘটনায় গুলেনকে দায়ী করছেন। এরদোয়ান ওই ঘটনায় ইন্ধন দিয়েছেন কি না জানতে চাইলে গুলেন বলেন, ‘এত দিন আমি ভাবতাম, এটা হতেও পারে। কিন্তু এখন আমি নিশ্চিত, এরদোয়ানের ইন্ধনেই সব হয়েছে।’

জার্মানির ওই সাপ্তাহিক পত্রিকাকে গুলেন বলেন, সামরিক অভ্যুত্থানচেষ্টা তুরস্কের সরকারের মূলনীতি এবং তাঁর বৈশ্বিক আন্দোলন ‘হিজমেতের’ সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।