এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বাদ মাগরিবে জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আবদুন নূর বড় ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ওসমান চৌধুরী, যুগ্ম সদস্যসচিব এম জাফর মিতা, যুগ্ম সদস্যসচিব আসেফ বারী টুটুল, যুগ্ম সদস্যসচিব জহিরুল করিম, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাবেক উপদেষ্টা ইসমাঈল খান আনসারী, সাবেক উপদেষ্টা মাববুবুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান অনিক, সাবেক উপদেষ্টা ছব্বির লস্কর, সাবেক সহসভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, সদস্য ফয়েজউল্লাহ নাঈম, যুক্তরাষ্ট্র যুব সংহতির সভাপতি আবদুল কাদির লিপু ও শাহাজাহান সাজু প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মো. আবদুস সাদিক। দোয়া অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতির রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করা হয়।