এরি এস্পিনালকে মঈন চৌধুরীর সমর্থন

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি উওম্যান এরি এস্পিনালকে সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক দলের কুইন্স বোরোর প্রেসিডেন্ট ম্যালিন্ডা কার্টেজ ও দলের ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। গত বুধবার সকালে অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন ও ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীর আহ্বানে এক সংবাদ সম্মেলন হয়। এতে তাঁরা এই সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে অ্যাসেম্বলি উওম্যান এরি এস্পিনালকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন কুইন্স বোরোর প্রেসিডেন্ট ম্যালিন্ডা কার্টেজ ও অ্যাটর্নি মঈন চৌধুরী। কমিউনিটি নেতাসহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার নিটা জেইন, কমিউনিটি লিডার মোহাম্মদ রহমান, জয়নাল আবেদীন, সাবুল উদ্দিন, জুলকার আহমেদ, আবদুর রহীম হাওলাদার, মনিকা রায় প্রমুখ।

বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের উপস্থিতিতে নেতারা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এরি এস্পিনালকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এরি এস্পিনাল কমিউনিটি নেতা এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, অভিবাসীদের স্বার্থে কাজ করার রেকর্ড তিনি এর মধ্যেই অর্জন করেছেন। এরি এস্পিনাল নির্বাচনে তাঁর সমর্থনে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।