এল ট্রেন বন্ধ থাকবে ১৫ মাস
এল ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ। প্রয়োজনীয় মেরামত ও আধুনিকায়নের জন্য ২০১৯ সালের এপ্রিল থেকে এ ট্রেন চলাচল একাধারে বন্ধ থাকবে ১৫ মাস। তবে এ ব্যাপারে মেট্রো ট্রান্সপোর্ট অথরিটির (এমটিএ) মন্তব্য পাওয়া যায়নি।
গত ৯ সেপ্টেম্বর এই ট্রেন জেফারসন স্ট্রিট এবং মরগ্যান অ্যাভিনিউয়ের মধ্যবর্তী রেল ট্রাকে অনির্ধারিত তদন্ত করার কারণে উভয় দিক থেকে চলাচল বেশ বিলম্বিত হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে এ লাইনে আরও দুটি ঘটনা ঘটে। একটি দরজা কাজ করছিল না। আর সিগন্যাল অচল হওয়া যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে আটকা ছিলেন।
ইতিমধ্যে দীর্ঘদিন ধরে তীব্রভাবে সমালোচিত এল ট্রেন ১৮ মাসের জন্য বন্ধ বন্ধ হচ্ছে। কিন্তু মেট্রো কলামিস্ট ও পরিবহন-বিষয়ক ইতিহাসবিদ ল্যারি পেনার বলছেন, যাত্রীদের প্রত্যাশা শিগগিরই তাঁদের বিড়ম্বনার ইতি ঘটবে। তিনি বলেন, ট্রেন চলাচল বন্ধ করার আগে পরিকল্পনাসহ অনেক কিছু করণীয় রয়েছে।
২০১৯ সালের এপ্রিল থেকে এল ট্রেনের চলাচল বন্ধ থাকার কথা রয়েছে। এ সময়ে রেল ক্যানারসি টানেল, ট্রাকসহ সংশ্লিষ্ট সবকিছু সংস্কার করা হবে। ক্যানারসি টানেল ইস্ট রিভারের তলদেশে নির্মিত এবং তা ২০১২ সালের অক্টোবরের স্যান্ডি ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সংস্কারের কারণে এল ট্রেন কেবল বেডফোর্ড অ্যাভিনিউ ও ক্যানারসি-রকওয়ের মধ্যে চলাচল করবে এবং ম্যানহাটন থেকে আসা-যাওয়া করবে না।
পেনার বলেন, ‘আমরা সপ্তাহে সাত দিন চলাচলকারী যোগাযোগ-ব্যবস্থা সমৃদ্ধ নগরে বসবাস করছি। কিন্তু এখানকার পাতাল রেলপথ নড়বড়ে অবস্থায় পৌঁছেছে। এ অবস্থায় একই সময়ে কেবল একটি করিডরকে নিয়ে ভাবলে হবে না।’
২০১৩ সালে একই ধরনের মন্ট্যাগুই স্ট্রিট টানেল বন্ধ থাকার সময় ‘এন’ এবং ‘আর’ ট্রেন ম্যানহাটন এবং ব্রুকলিনের মধ্যে চলাচল করেছে এবং নির্দিষ্ট সময়ে ১৩ মাস আগে আবার একই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
পেন বলেন, ওটা ছিল সাফল্যের উত্তম আদর্শ। বর্তমান প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়াই উত্তম এবং একত্রে না খুলে খণ্ড খণ্ডভাবে ট্রেন চলাচল নিশ্চিত করা উচিত। ১৫ মিনিট বন্ধ রেখে আবার কাজ শুরু করা কোনোভাবেই দক্ষ কাজ নয়।
ট্রান্সপোর্টেশন বিভাগের কমিশনার পলি ট্রোটেনবার্গ সম্প্রতি বলেছেন ১৪ স্ট্রিটে নির্বিঘ্নে এল ট্রেন চলাচল করবে কিংবা এল ট্রেন বন্ধ থাকাকালীন বাসসেবা পাওয়া যাবে। পাতালরেলের অপেক্ষমাণ যাত্রীগণ ‘জে’, ‘এম’ কিংবা ‘জেড’ ট্রেন ব্যবহার করে ম্যানহাটন যেতে পারবেন। এ ছাড়া ফেরি সার্ভিসের ব্যবস্থা রয়েছেই।