এলমহার্স্ট হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগের রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে রক্ত দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের এ কর্মী
হাসপাতালে রক্ত দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের এ কর্মী

যুক্তরাষ্ট্র শাখা স্বেচ্ছাসেবক লীগের প্রায় ২৫ নেতা-কর্মী মুমূর্ষু রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন। ২১ আগস্ট বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই রক্তদান কর্মসূচির কাজ।
এলমহার্স্ট হাসপাতালের ব্লাড কালেকশন ইউনিটে জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রম ও যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ রক্তদান কর্মসূচিতে যোগ দেন। আবদুস সামাদ ও স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ শাখাওয়াত বিশ্বাস এই কর্মসূচিতে নিজেরা রক্তদান করেন।
শোকের মাস আগস্টে রক্ত দিয়ে জীবন বাঁচাতে যাঁরা রক্তদান করেন তাঁদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সহসভাপতি দরুদ মিয়া রনেল, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন রাকিব, সদস্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ হোসাইন, শাহ জে চৌধুরী, উর্মি রোজারিও, সওদা সামান্তা ওমি প্রমুখ।
স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে রক্ত দান করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি গোলাম এম খান লিপটন, নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আতিকুল ইসলাম। কর্মসূচিতে যোগ দেওয়া সবাইকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রেসসচিব নূর এলাহী মিনা ও বাংলাদেশ কনস্যুলেটের আসিব উদ্দিন আহমেদ।
রক্তদান কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সবাইকে অ্যাপ্রিশিয়েশন সনদ দেওয়া হয়।