এলমাহার্স্টের স্বাস্থ্যকর্মীদের পাশে সিলেট সদর অ্যাসোসিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলমাহার্স্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ করেছে সিলেট সদর অ্যাসোসিয়েশনের সদস্যরা
এলমাহার্স্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ করেছে সিলেট সদর অ্যাসোসিয়েশনের সদস্যরা

নিউইয়র্কে মানবতার আহ্বানে এগিয়ে এসেছে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন। নগরের করোনাভাইরাসের গ্রাউন্ড জিরো হিসেবে পরিচিত এলমাহার্স্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে অন্যান্য ত্রাণ ও সহযোগিতা কর্মসূচির পাশাপাশি ১১ মে দুপুরে খাবার বিতরণ করেছে সংগঠনটি। ৩৫০ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে মধ্যাহ্ন ভোজের সময় পিৎজা বিতরণ করা হয়।

নগরের কুইন্সের অন্যান্য হাসপাতালেও স্বাস্থ্যকর্মীদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

এলমহার্ষ্ট হাসপাতালটি বাঙালি অধ্যুষিত কুইন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই এলাকায় বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা তাদের স্বাস্থ্যসেবা নিতে এই হাসপাতালে এসে থাকে। হাসপাতালটিতে সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিউইয়র্ক নগরে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। এ নগরের সবচেয়ে বেশি উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত হয় কুইন্স অঞ্চলটি।

বৃহত্তর সিলেটের বহু প্রবাসী এই এলাকায় বসবাস করেন। অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হন। অনেকে মারা যান। চাকরি হারান বহু নগরবাসী। এই সংগঠনটিরও অনেক কর্মকর্তা ও সদস্য চাকরি হারিয়েছেন।

নিজেদের ওপর এমন মহাবিপদের মুহূর্তেও সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন প্রিয় মাতৃভূমি সিলেটের দুর্গত মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। সংগঠনের সভাপতি আবদুল মালেক খান ও সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল জানান, স্বাস্থ্যকর্মীদের চরম ত্যাগ স্বীকারকে স্বাগত জানানো এবং তাদের উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে শাহনেওয়াজ কোরেশি, সৈয়দ মুকুল হক, আবদুল ওয়াদুদসহ সংগঠনের বেশ কয়েকজন কর্মকর্তা উদ্যোগটিতে সরাসরি অংশ নিয়েছেন। সশরীরে অংশ নিতে না পারলেও উদ্যোগের সঙ্গে ছিলেন সবাই।