এল্মহার্স্টে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের এল্মহার্স্টে গাড়ির চাপায় মাসেই তাকাদা নামের ৬৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ মার্চ এল্মহার্স্টের ৫৭ অ্যাভিনিউয়ে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ওই দিন বেলা ১১টার দিকে ভ্যান হর্ন স্ট্রিটের দক্ষিণমুখী রাস্তায় ডানে মোড় নিয়ে ২০১৯ মডেলের একটি ইনফিনিটি এসইউভি গাড়ি তাকাদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।