এশীয়দের ওপর হামলা থামছে না
এই মুহূর্তে নিউইয়র্কে অপরাধ-সংক্রান্ত ভীতির চেয়ে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ভীতি বেশি। এই ভয়ের নেতিবাচক প্রভাব পড়ছে এশীয় বিশেষত চীনা নাগরিকদের ওপর। বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছেন তাঁরা। এ ধরনের হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।
সম্প্রতি সিবিএস নিউজের ক্রিশ্চিয়ানা ফ্রাঙ্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল চো বলেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পোস্ট করেছেন—করোনাভাইরাস মহামারির জন্য দায়ী চীনাদের এলাকা। চায়নাটাউনগুলো উড়িয়ে দেবে বলেও হুমকি দেওয়া হয়।
নিউইয়র্কের পুলিশ বিভাগের তথ্যমতে, মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে নগরীর মোট অপরাধ ২০ শতাংশ হ্রাস পেলেও এশীয়দের বিরুদ্ধে সংগঠিত অপরাধ বেড়েছে ১১ শতাংশ। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর জন লু, নিজ নির্বাচনী এলাকায় বসবাসরত সব এশিয়ান-আমেরিকানদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি জানতে চাই ওরা কি রাস্তায় নিরাপদ?
করোনাভাইরাসের কারণে সংগঠিত সব অপরাধকে নিউইয়র্ক পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে নগরীর পুলিশ বিভাগ।