এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যালেরি স্টেট পার্কে বনভোজনে এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা
ভ্যালেরি স্টেট পার্কে বনভোজনে এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা

বাংলাদেশে এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ সালের ব্যাচের শিক্ষার্থীদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর লং আইল্যান্ডের ভ্যালেরি স্টেট পার্কে এই আয়োজন করা হয়। চমৎকার আবহাওয়ায় সবুজ অরণ্যে ভেসে বেড়িয়েছেন বন্ধুরা। কেউ এসেছিলেন পরিবার নিয়ে, কেউ এসেছেন একা। কেউ দূর প্রবাসে খুঁজে ফিরেছেন স্বদেশির মুখ। বনভোজনে উপস্থিত ছিলেন সাবরিনা, মুবিন, সাজু, জালাল, তুশি, মেহেদী, তনি, শারমিন, সামিরা, শুভ্রা, তুহিন, ইকবাল, শাহাদাত, সানজিদা, রিফাত, রাজিয়া, কাজী রানা, নসিব, সজীব, ওয়ালিদ, রিদিতা প্রমুখ।