এসেনশিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখার ইফতার

নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন হোম কেয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুন ধর্মীয় উৎসব আমেজে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার স্থানীয় একটি ভেন্যুতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির ব্রঙ্কস শাখার ব্যবস্থাপক জালাল চৌধুরীর পরিচালনায় ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াকের সভাপতিত্বে ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ড. এ টি এম ফখরুদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আবদুস শহীদ, অধ্যাপক শেখ আল মামুন, হেলাল আবু শেখ, জনসমাজকর্মী আবদুর রব দলা মিয়া, মঞ্জুর চৌধুরী জগলুল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ও এসেনশিয়াল হোম কেয়ারের কর্মকর্তাবৃন্দ। প্রতিষ্ঠানটির সেবা গ্রহণকারী, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসেনশিয়াল হোম কেয়ারের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াক সবাইকে ধন্যবাদ জানান। ব্রঙ্কস শাখা ব্যবস্থাপক জালাল চৌধুরী ব্রঙ্কসে এসেনশিয়াল হোম কেয়ারের ক্রমবর্ধমান প্রসারে সহায়তাকারী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান।