এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

হোম কেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার উদ্বোধন হয়েছে। ৫ মে বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ২১৬৫/বি স্টার্লিং অ্যাভিনিউয়ে এসেনসিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় অফিস মিলনায়তনে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের।
নিউইয়র্কের এসেনসিয়াল হোম কেয়ারের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াকের সভাপতিত্বে এবং ব্রঙ্কস শাখার ম্যানেজার জালাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ড. এ টি এম ফখরুদ্দিন মিলাদ ও দোয়া পরিচালনা করেন। পরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাবাজার জামে মসজিদ ও স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুস সহীদ, হাসনু চৌধুরী, হাসান আলী, আবদুল গাফফার চৌধুরী খসরু, মঞ্জুর চৌধুরী জগলুল, আহবাব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জনতার কণ্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, এসেনসিয়াল হোম কেয়ারের কর্মকর্তা সৈয়দ মোস্তফা আল আমিন, সাফিন আহমেদ, ফাতেমাতুজ জোহরা, বাহারুল ইসলাম রমিজ, মাইশা মাহমিদা করিম, আবুল কাশেম, কমিউনিটি অ্যাকটিভিস্ট এ ইসলাম মামুন, মোহাম্মদ হাসান, আবদুল হাকিম প্রমুখ।
এ আয়োজনে এসেনসিয়াল হোম কেয়ারের সেবা গ্রহণকারী, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসেনসিয়াল হোম কেয়ারের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াক বলেন, আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে এসেনসিয়াল হোম কেয়ার। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে অক্ষম এবং প্রবীণদের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা প্রদানসহ স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করছে।
এসেনসিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখা ম্যানেজার জালাল চৌধুরী
বলেন, ব্রঙ্কসবাসীর সুবিধার্থে স্থাপন
করা হয়েছে ব্রঙ্কস শাখা। এসেনসিয়াল হোম কেয়ারের সেবা সবার মাঝে
পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে যোগদানের জন্য কমিউনিটির সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।
বক্তারা এই এলাকায় এসেনসিয়াল হোম কেয়ারের অফিস প্রতিষ্ঠার জন্য এর চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াককে বিশেষ ধন্যবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বলেন, বাঙালি মালিকানায় ব্রঙ্কসে এ ধরনের অফিস গড়ে ওঠায় হাতের নাগালেই সংশ্লিষ্টরা পাবেন গুরুত্বপূর্ণ আর্থিক ও স্বাস্থ্য সেবা।