এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা পরীক্ষা

করোনা পরীক্ষা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২ অক্টোবর করোনা পরীক্ষা ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. সোহেল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন।

করোনা পরীক্ষা ও ত্রাণ বিতরণের সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন—জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, বর্তমান সেক্রেটারি মিজানুর রহমান, সমাজসেবক ফকু চৌধুরী, সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সহসভাপতি কয়েস আহমেদ, মীর জাকির, মোহাম্মদ মির্জা, জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, রিপন আহমেদ, আবু সোলায়মান, এম আর সেলিম, রাজিব রহমান, আবদুর রশিদ, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এম এ আহাদ, মনসুর চৌধুরী, সৈয়দ আজমল হোসেন ও শাহনুর কোরাইসি।

মেইন স্ট্রিম থেকে উপস্থিত ছিলেন মাইকেল জেনারেস, জুলিয়া ফরমেন ও মাইকেল কেরান্স।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), মার্কস হোম কেয়ার, বনফুল গ্রোসারি ও ইন্ডিয়া হোম।

সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন বলেন, ‘আমরা কয়েক দফায় ত্রাণ বিতরণ করেছি। করোনায় নিহত পরিবারের সদস্যদের বাসায় গ্রোসারি সামগ্রী পৌঁছে দিয়েছি। এভাবে ৫০০ পরিবারে গ্রোসারি পণ্য বিতরণ করা হয়েছে। সর্বশেষ ১০০ মানুষের করোনা পরীক্ষা ও তাঁদের গ্রোসারি পণ্য বিতরণ করা হলো।’