এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির খাদ্য বিতরণ

মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক করোনাভাইরাসে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ চলছে।
ইতিমধ্যে নিউইয়র্কের পাঁচ বরোতে প্রায় ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে যে কারও প্রয়োজনে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন।
করোনার শুরু থেকে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা দিন রাত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী।
করোনা মহামারির মধ্যে ভয়কে জয় করে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সম্প্রতি পাাচ বরোতে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩৬ অ্যাসেম্বলিম্যান প্রার্থী জহরান মাদামী, কংগ্রেসম্যান প্রার্থী বদরুন খান মিতা, সাবেক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জুলিয়া ফরমেট, ডিস্ট্রিক্ট ৩৭ অ্যাসেম্বলিম্যান প্রার্থী মেরি জোবাইদা, ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি কয়েস আহমেদ, উপদেষ্টা শাহেদ দেওয়ান চৌধুরী, সৈয়দ মামুন ইমাদ চৌধুরী, মীর জাকির, সংগঠনের কোষাধ্যক্ষ এমদাদ তফাদার সদস্য মো. আলী, মনজুর রহমান, তোফাজ্জল হোসেন, শেখ শিপার আহমেদ, জেসমিন আক্তার, আনোয়ার হোসেন প্রমুখ।