এস্টোরিয়া সোসাইটির ১০০ পরিবারে ত্রাণ বিতরণ

কুইন্স বোরো অফিসের সহযোগিতায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুস্থ এক শ পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়। এটি পঞ্চম ত্রাণ বিতরণ কর্মসূচি। ২০ জুলাই এস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউ এলাকায় এই ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাভেদ উদ্দীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, এরশাদুল আমিন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট সালেহ চৌধুরী, উপদেষ্টা কাদের খান, ওয়েলফেয়ার সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, কোষাধ্যক্ষ এমদাদ তরফদার, প্রচার সম্পাদক রাজু খান, সদস্য সামছুল ইসলাম, মো. আলী।
এতে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, অ্যাটর্নি মঈন চৌধুরী, আবু তালেব চৌধুরী।
বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছায় শ্রম সেবা দেন জুলিয়া ফরমেন, এস্টোরিয়া মিউচুয়াল নেটওয়ার্ক এইডের মরিয়ম শাহাত, গোওসিলিন টেলার, চলে সিবার্ট, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামছুদ্দিন, কাজী তোহফায়েল ইসলাম, মাহফুজুল ইসলাম ভূঁইয়া, জাহেদ আহমেদ, এমডি মাহমুদুল হাসান, শিল্পী গাজি জুয়েল, শমশের আলী। ত্রাণ বিতরণে এক শ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী ও দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কয়েক দিন আগেও আড়াই শ পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়েছিল।
ওয়েলফেয়ার সংগঠনের সাধারণ সম্পাদক জাভেদ উদ্দিন বলেন, ‘করোনায় অসহায় মানুষের জন্য আমরা কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন তাদের অভিনন্দন।’ তিনি এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।