এস্টোরিয়ায় কমিউনিটির দুই নেতার মাতৃবিয়োগ নিয়ে আলোচনা ও দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস্টোরিয়ার হালাল কিচেনে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী মৌলভীবাজারবাসী
এস্টোরিয়ার হালাল কিচেনে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী মৌলভীবাজারবাসী

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র সদস্য মুজিবুর রহমান রেনুর মা এবং শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আলাউদ্দিন চৌধুরী লিটনের মা সম্প্রতি ইন্তেকাল করেছেন। তাঁদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বাদ মাগরিব এস্টোরিয়ার হালাল কিচেনে এই আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ হামজা। অনুষ্ঠানে মরহুমাদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুবায়ের খান জুয়েল ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া সহ আলম উদ্দিন, খলিলুর রহমান খলিল, তুহিন খান, সৈয়দ জিলাদুর রহমান (জিলাদ) প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, অনুষ্ঠানে মতবিনিময়কালে বাংলাদেশের
শীতার্ত মানুষের সাহায্যার্থে বিশেষ করে মৌলভীবাজারের শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিকভাবে দুই হাজার ডলার সংগ্রহ করা হয়।