
এস্তেলে স্কাল্টজের বয়স ৯৮ বছর। ৮ নভেম্বরের ভোটের দিন তাঁর কাছে এক দীর্ঘ প্রতীক্ষিত দিন। কারণ এবারই তিনি প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
১৯২০ সালের ১৮ আগস্টের আগে যুক্তরাষ্ট্রে নারীদের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। এস্তেলে হার্টের গুরুতর সমস্যায় ভুগছেন এবং বর্তমানে তিনি হাসপাতালের পরিচর্যায় রয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আরও বাঁচতে চাই, আমার দেশের প্রথম নারী প্রেসিডেন্টের নির্বাচন আমি দেখে যেতে চাই।’ অক্টোবর মাসে তিনি তাঁর পোস্টাল ব্যালটে লিখেছেন ‘কী ভীষণ গ্লানিকর ছিল অতীতের দিনগুলো’। ওই পোস্টাল ব্যালটসহ এস্তেলের ছবি ফেসবুকে পোস্ট করেন তাঁর নাতি সারাহ।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৯তম সংশোধনী পাসের মাধ্যমে দেশটিতে নারীরা ভোট দেওয়ার অধিকার পান। ১৯১৯ সালের ৪ জুন এই সংশোধনী কংগ্রেসে পাস হলেও এ প্রস্তাব আনুষ্ঠানিক অনুমোদন পায় ১৯২০ সালের ১৮ আগস্ট। প্রত্যেক নারীর ভোট দেওয়ার অধিকার আছে।