ওজন পার্কে চালু হলো পুড়ে যাওয়া প্রিমিয়াম মার্কেট

নিউইয়র্কের ওজনপার্কে আগুনে পুড়ে যাওয়া প্রিমিয়াম সুপার মার্কেট আবারও চালু হয়েছে। বাংলাদেশিসহ অন্যান্য কমিটির কাছে বিশ্বস্ত এই প্রতিষ্ঠান।
কম মূল্যে বিক্রি হওয়া শতভাগ হালাল পণ্যের প্রিমিয়াম সুপার মার্কেটটি আবারও চালু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। মার্কেটের মালিকেরাও আগের মতো সর্বোচ্চ সেবা দানের প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার বাবু খান বলেন, ওজনপার্কের ১১৯৬ লিবার্টি অ্যাভিনিউয়ে অবস্থিত বিশাল এই মার্কেটটি নতুন করে চালু হওয়ায় এখন চলছে বিশেষ বিক্রির (সেল) ব্যবস্থা।
বাবু খান প্রিমিয়ার সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা অবশ্যই সাজা পাবেন। তিনি বলেন, ইতিপূর্বে সংগঠিত ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মামুনুর খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলার রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রিমিয়াম সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তি অবশ্যই সাজা পাবেন।