ওজোন পার্কে জালালাবাদের বিনা মূল্যে অ্যান্টিবডি টেস্ট
করোনাভাইরাস প্রতিরোধে নিউইয়র্কের ওজোন পার্কে বিনা মূল্যে অ্যান্টিবডি টেস্ট করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্ক। মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ২৩ আগস্ট দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওজোন পার্কের লন্ড্রিমেড পার্কের সামনে বিনা মূল্যে অ্যান্টিবডি টেস্ট করানো এবং মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, সৈয়দ শওকত আলী, গ্র্যান্ড স্পনসর সামসুল আবেদীন, সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি মকবুল রহিম, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল জলিল, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান, বুরহান উদ্দীন, মোস্তফা কামাল, আজিজুর রহমান, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্কের সভাপতি মাওলানা রশীদ আহমদ ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ আল আমানের সাবেক সভাপতি সামছুদ্দীন সোনাই, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি গৌছ খান, সহসভাপতি মিজানুর রহমান, ময়েজ উদ্দীন, সাবেক প্রচার সম্পাদক আবদুল করিম, নাফিজ চৌধুরী, শাহেদ আহমদ, সোহেল আহমদ, আলী হোসেন, মাহী উদ্দীন, আবদুল মান্নান, মোস্তফা কামাল ও আসদ্দর আলী।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি আহবাব চৌধুরী, সফি উদ্দিন তালুকদার, সহসাধারণ সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল হক, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সদস্য হেলিম উদ্দীন, রোকন হাকীম ও মান্না মুনতাসীর। বক্তারা সংগঠনের বর্তমান কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আর্থসামাজিক উন্নয়নসহ যেকোনো প্রয়োজনে কমিউনিটি তাঁদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শেষে কোভিড-১৯ এ মৃত্যু হওয়া ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও সংক্রমিতদের রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সহসভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দীকী।