ওজোন পার্কে বারী হোম কেয়ারের শাখা উদ্বোধন ১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারী হোম কেয়ারের প্রতিষ্ঠাতা আসিফ বারী

নিউইয়র্কের ওজোন পার্কে আগামী ১ সেপ্টেম্বর বারী হোম কেয়ারের পঞ্চম শাখার উদ্বোধন হবে। ব্রুকলিন ও ওজোন পার্কের গ্রাহকদের সুবিধার্থে ১ সেপ্টেম্বর থেকে বারী হোম কেয়ারের ওজোন পার্ক কার্যালয়ে ৩৩, ১০১ অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক-১১২০৮ এই ঠিকানায় হোম কেয়ার সংশ্লিষ্ট সেবা প্রদান করা হবে।

নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম ও প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে। প্রতিষ্ঠানটি রাজ্যের আইন মেনে সহজ পদ্ধতিতে হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকে এবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস ও লং আইল্যান্ডে বারী হোম কেয়ারের সব শাখা দীর্ঘ লকডাউন শেষে পুরোদমে চালু হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে লোক সমাগম নিষিদ্ধ থাকায় অনাড়ম্বর ভাবেই উদ্বোধন হবে বারী হোম কেয়ারের ওজোন পার্ক শাখা। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ বারী জানিয়েছেন, ‘আমরা সবার দোয়া প্রার্থী। বারী হোম কেয়ারের ওজোন পার্ক শাখার উদ্বোধন উপলক্ষে আমরা কোনো অনুষ্ঠান করতে পারছি না। তারপরও প্রত্যাশা করব, বরাবরের মতো এবারের অগ্রযাত্রাতেও আপনাদের দোয়া এবং শুভকামনা বারী হোম কেয়ারের সঙ্গে থাকবে।’

আসিফ বারী আরও বলেন, ‘গত বছর অগ্নিকাণ্ডের কারণে জ্যাকসন হাইটসে বারী হোম কেয়ারের মূল কার্যালয় অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে তা আবার আগের জায়গায় চালু হয়েছে।’

করোনাভাইরাসের এই সংকটে কমিউনিটিতে সেবার হাত বাড়িয়েছে বারী হোম কেয়ার। ইতিমধ্যেই কমিউনিটিতে করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের ফিউনারেলের খরচ বহন করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে বারী হোম কেয়ার।

আসিফ বারী বলেন, করোনায় মৃতদের পরিবারকে আমরা সাধ্যমতো অর্থ সাহায্য দিয়েছি। মৃতদের দাফনের সার্বিক তত্ত্বাবধান কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছি। কমিউনিটিতে করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা ফিউনারেলের জন্য আর্থিক সহযোগিতা পেতে ৬৩১-৪২৮-১৯০১ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

এ ছাড়া করোনাকালে নিউইয়র্কের বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় করোনা আক্রান্ত, বয়স্ক, অসুস্থ ও অসচ্ছল পরিবারের কাছে নিয়মিত খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে বারী হোম কেয়ার। পাশাপাশি কমিউনিটিতে নথিপত্রহীন জনগোষ্ঠীকে অর্থ সহায়তা দিয়ে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

আসিফ বারী আরও বলেন, ‘এই সংকটে আমরা যেন মনোবল হারিয়ে না ফেলি। আসুন আমরা করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি। শরীরের ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করতে শরীরের প্রতি যত্নশীল হই। করোনা সম্পর্কিত মানসিক চাপ বর্জন করে সার্বিক সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট হই।’