ওজোন পার্কে অস্ত্রসহ হেরোইনের বড় চালান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের কুইন্সের ওজোন পার্ক এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা ৪ মিলিয়ন ডলার মূল্যের মাদকের একটি চালান আটক করেছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪৪ পাউন্ড হেরোইন ও কোকেন। একই সঙ্গে গুলিভর্তি একে–৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

৮ জানুয়ারি আইনপ্রয়োগকারী সংস্থার একটি প্রতিনিধি দল দুই মাস তদন্ত করে এ ঘটনা উদ্ঘাটন করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন—কুইন্সের টেরি বার্বুর (৪৭), ব্রুকলিনের জামাল জনসন (৫০) ও ফেরি ফানচেস (৪৫)। হেরোইন ও কোকেনের সঙ্গে ফেন্টানেল নামে আরও একটি মাদক উদ্ধার করা হয়, যা হেরোইনের সঙ্গে মিশ্রণ করা হয়। এই মিশ্রণের ফলে আফিমের চেয়ে ৫০ গুন বেশি মাদকের নেশা হয়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ ঘটনায় কুইন্সের অ্যাটর্নি মেলিন্ডা কার্টজ বলেন, মাদকের চালানটি একটি আবাসিক ভবন থেকে উদ্ধার করা হয়েছে। ওজোন পার্কের ৮০ স্ট্রিটে অবস্থিত ভবনটির আশপাশে দুটি স্কুলও রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ফেরি ফানসেচের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি রাখা হচ্ছিল। সম্প্রতি তিনি একটি বিশেষায়িত ভাঁজ করা টেবিল আবাসিক ভবনের ওপরে তোলেন এবং দুই ঘণ্টা সেখানে অবস্থান করে ফিরে আসেন। পরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সেই ভবনে গিয়ে টেবিলের ভেতর থেকে মাদক উদ্ধার করেন। একই সঙ্গে মাদক প্যাকেজিং প্রক্রিয়াকরণের সরঞ্জাম উদ্ধার করা হয়।