ওপিওইড প্রস্তুতকারীদের আদালতে হাজিরের নির্দেশ
নিউইয়র্কসহ আমেরিকার ৪১ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা ব্যবহারকারীদের নেশায় আসক্তকারী ওপিওইডের প্রস্তুতকারী ও বিতরণকারীদের আদালতে হাজির হতে লিখিত হুকুম দিয়েছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ইরিক টি সেচিন্ডারম্যান বলেন, প্রত্যাশিত পরিস্থিতি থেকে কেন ওপিওইড গ্রহণকারীদের নিরাময় কঠিনতর হচ্ছে তদন্তকারীরা গভীরভাবে তা জানতে ও খতিয়ে দেখতে চান। তারা ওপিওইডের বাজারজাতকরণে যে ধরনের উৎসাহব্যঞ্জক সুবিধাদি ও প্রস্তুতকারীরা সন্দেহজনক তৎপরতা সম্পর্কে যথাযথভাবে জানান কিনা তা আরও পরীক্ষা করে দেখবেন।
সেচিন্ডারম্যান বলেন, কোনো ধরনের অব্যবস্থাপনা দেখা গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনডো ইন্টারন্যাশনাল, জ্যাসেন ফার্মাসিউটিক্যালস, প্রুডু ফার্মা, টেভা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ/সিপহালোন ও অ্যালেরগানসহ বিতরণকারী প্রতিষ্ঠান আমেরিসোর্সবার্জেন, জ্যারডিন্যাল/গ্যার্ডিন্যাল হেলথ এও মেক্কেসন’ প্রভৃতি প্রতিষ্ঠানকে আদালতে হাজির হওয়ার জন্য লিখিত হুকুমের (সপিনা) কপি প্রকাশ করতে অস্বীকার করেন।
সেচিন্ডারম্যানের দপ্তর থেকে বলা হয়, আমেরিকাতে অতিরিক্ত নেশা গ্রহণজনিত মৃত্যুর জন্য প্রেসক্রিপশন ও বেআইনি ওপিওইড দায়ী।