ওবামা এবার বরযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়েতে ওবামা ছাড়াও ছিলেন জন কেরিও। ছবি: ফেসবুক
বিয়েতে ওবামা ছাড়াও ছিলেন জন কেরিও। ছবি: ফেসবুক
বিয়েতে ওবামা ছাড়াও ছিলেন জন কেরিও। ছবি: ফেসবুক
বিয়েতে ওবামা ছাড়াও ছিলেন জন কেরিও। ছবি: ফেসবুক

আর মাত্র কয়েক দিন পরেই বিদায় নেবেন। গত মঙ্গলবার রাতে শিকাগোতে বিদায়ী ভাষণও দিয়েছেন। ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন। এরপরই প্রেসিডেন্টের দায়িত্বভার ছেড়ে নির্ভার জীবন বারাক ওবামার। প্রেসিডেন্টের শেষ সময়ে একটি বিয়েতে গেছেন বারাক ওবামা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বারাক ওবামা এয়ারফোর্স ওয়ানে চেপে ফ্লোরিডাতে একটি বিয়ের অনুষ্ঠানে গেছেন। বিয়ে ছিল তার দীর্ঘদিনের সহকর্মীর। বিয়ের উৎসবে বরযাত্রী হিসেবে যোগ দিতে তিনি সেখানে যান।
গত শনিবার বারাক ওবামা এক সময়ের গলফ খেলার সঙ্গী মারভিন নিকলসনের বিয়েতে যান। নিকলসন মার্কিন শিক্ষা বিভাগে কাজ করেন। তিনি বিয়ে করেন হেলেন পাজকিককে।
ফার্স্ট লেডি মিশেল ওবামা সঙ্গে না থাকলেও ওই বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
নিকলসন স্ত্রী হেলেন ২০০৮ সালে বারাক ওবামার নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন।