ওবামা কি চুলে রং করেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি তোলা ওবামার ছবি। ছবি: রয়টার্স
সম্প্রতি তোলা ওবামার ছবি। ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালে বারাক ওবামার তোলা ছবি। ছবি: এএফপি
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালে বারাক ওবামার তোলা ছবি। ছবি: এএফপি

২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় বারাক ওবামার মাথায় ছিল কোঁকড়ানো, কালো চুল। ছয় বছর পর সেই চুলের রং এখন অনেকটাই ধূসর। ৫৪ বছর বয়সী ওবামা কী চুলে রং লাগান? সাহস করে কম্বোডিয়ার এক শিক্ষার্থী এক অনুষ্ঠানে ওবামাকে এ প্রশ্ন করেন।
তরুণ শিক্ষার্থীর ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একগাল হাসেন ওবামা। হাসতে হাসতেই বলেন, অন্য দেশের নেতাদের মতো তিনি চুল রং করেন না। ওবামা বলেন, তরুণেরা কেউ যেন তাঁকে বুড়ো না ভাবে। অন্য প্রেসিডেন্টদের মতো তিনি বয়স লুকাতে চুলে রং মাখেন না। মার্কিন প্রেসিডেন্ট এও বলেন, কোন কোন দেশের নেতা চুলে রং লাগান তা তিনি সবার সামনে ফাঁস করবেন না। তাঁদের নাপিতেরা ব্যাপারটি ভালো জানেন।
পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের চুলের রং নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। অনেক দেশের নেতাই চুল রং করার কথা স্বীকার করেন না। বিষয়টি তাঁরা লুকিয়ে রাখতে চান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কখনই তাঁর ঘন কালো চুলের রহস্য ভেদ করেননি। চুল রং করার খবর প্রকাশ করায় একটি সংবাদ সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক জার্মান চ্যান্সেলর গেহার্ড সোয়েডার। খবর বিবিসির।

এই ছবিটি ২০১৩ সালের। ছবি: এএফপি
এই ছবিটি ২০১৩ সালের। ছবি: এএফপি
বারাক ওবামা। ছবি: এএফপি
বারাক ওবামা। ছবি: এএফপি