ওবামা-মিশেলের সঙ্গী হচ্ছে না দুই মেয়ে

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরে তাঁর সঙ্গে থাকছে না দুই মেয়ে সাশা ও মালিয়া। তবে সফরসঙ্গী হিসেবে থাকছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওবামার তিন দিনের ভারত সফর। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস সাংবাদিকদের জানিয়েছেন, ভারত সফরে ওবামা ও মিশেলের সঙ্গে থাকছে না তাঁদের দুই মেয়ে সাশা (১৬) ও মালিয়া (১৩)। স্কুল বন্ধ থাকলে তারা সাধারণত তাঁদের বাবা-মায়ের সফরসঙ্গী হয়।
এক প্রশ্নের জবাবে এই মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমার ধারণা, স্কুলের ভাবনাটাই তাদের আগে। এ জন্য তারা সাধারণত গ্রীষ্মে বিদেশ সফরে যায়। কারণ তখন এ ধরনের সমস্য থাকে না।’
গত বছর মিশেলের সঙ্গে চীন সফরে গিয়েছিল সাশা ও মালিয়া।
তিন দিনের ভারত সফরের শেষ দিন ২৭ জানুয়ারি ওবামা ও মিশেল তাজমহল দেখতে আগ্রা যাবেন।
মার্কিন কর্মকর্তা বেন রোডস জানিয়েছেন, ভারত সফরে মিশেলের আলাদা কোনো কর্মসূচি নেই।