প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচিত স্বাস্থ্যসেবা আইনের একটি উল্লেখযোগ্য অংশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ওবামাকেয়ার বলে পরিচিত আইনটির ওই অংশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের লাখ লাখ নিম্নবিত্ত সাধারণ মানুষের স্বাস্থ্যবিমার বিষয়টি নিশ্চিত করা হয়। আদালত বলেছেন, ভর্তুকি দেওয়ায় স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যবিমা করার সামর্থ্য হয়েছে। এটা সংবিধানসম্মত। মোট নয়জন বিচারপতির মধ্যে ছয়জন বিচারপতি এই অবস্থান নেন। প্রেসিডেন্ট ওবামা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে তাঁর বিরোধী দল রিপাবলিকান পার্টি এই আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিবিসি