ওবামাকেয়ারের বিকল্প পরিকল্পনা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতারা ওবামাকেয়ার নামে পরিচিত আগের সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচির বিকল্প পরিকল্পনার খসড়া প্রকাশ করেছেন।
গত সোমবার দীর্ঘ প্রতীক্ষিত এ পরিকল্পনা প্রকাশ করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে তাঁর সাম্প্রতিক ভাষণে নতুন স্বাস্থ্যসেবা বিষয়ে যে রূপরেখা দিয়েছিলেন, নতুন আইনটির খসড়ায় তার প্রতিফলন রয়েছে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় থাকার সময় নিম্ন আয়ের মানুষের জন্যও স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট আইন করে ওবামাকেয়ার নামে পরিচিত হওয়া স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছিলেন।
রিপাবলিকান পার্টির প্রস্তাবিত নতুন আইনটির বাস্তবায়ন হলে স্বাস্থ্যবিমা কেনার বাধ্যবাধকতা থাকবে। ডেমোক্র্যাটরা তাৎক্ষণিকভাবে এ পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, এটি স্বাস্থ্যসেবার খরচ বাড়িয়ে দেবে।
ওবামাকেয়ার দুই কোটি মার্কিন নাগরিককে স্বাস্থ্যবিমা পেতে সহায়তা করে।