ওবামার অভিবাসন পরিকল্পনায় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে বাধা হয়ে এল টেক্সাসের একজন বিচারকের রায়। গত সোমবার টেক্সাসের ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড্রু হানেন অভিবাসীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়ে এক রায়ে বলেন, এ প্রক্রিয়ার নিয়মকানুন ওবামা প্রশাসন যথাযথভাবে মানেনি। ২৬টি অঙ্গরাজ্য অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করে, এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে প্রেসিডেন্ট ওবামা তাঁর ক্ষমতার সাংবিধানিক সীমা অতিক্রম করেছেন। হোয়াইট হাউস বলছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

রয়টার্স