প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আগামী মাসে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের সঙ্গে একটি পারমাণবিক সমঝোতায় পৌঁছানোর সময়সীমা শেষ হওয়ার পর এ বিষয়ে আলোচনার জন্যই ওই আমন্ত্রণ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইসরায়েলি একটি পত্রিকা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তি বর্তমানে অন্তর্বর্তী সমঝোতায় রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে উভয় পক্ষকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে। তবে নেতানিয়াহু এমন পদক্ষেপের সমালোচনা করে আসছেন। ইসরায়েলের আশঙ্কা, এতে করে ইরান পারমাণবিক বোমা তৈরির সুযোগ পেয়ে যাবে।
রয়টার্স