প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের (আইএস) সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে করণীয় বিষয়সহ বেশ কিছু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রে মুসলিম নেতাদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠন যারা ইসলামের নামে বীভৎস সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ওবামা। তিনি যুক্তরাষ্ট্রের জন্য মুসলিম আমেরিকানদের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন এবং আলোচনায় অংশগ্রহণকারীদের তাঁদের সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে উৎসাহিত করেন।
পিটিআই