প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পরমাণু কর্মসূচিবিষয়ক চুক্তি ভঙ্গ করলে ইরানের বিরুদ্ধে অবরোধ আবার জারি করা যাবে, সে ব্যাপারে তিনি নিশ্চিত। ন্যাশনাল পাবলিক রেডিওতে গতকাল মঙ্গলবার প্রচারিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ওবামা বলেন, মার্কিন ও ইউরোপীয় আলোচকেরা ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করার চেষ্টা করছেন, যার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি ছাড়াই দেশটির ওপর নিষেধাজ্ঞা আবার আরোপ করা সম্ভব হবে। কারণ, নিরাপত্তা পরিষদে গেলে তেহরানের মিত্র রাশিয়া ভেটো দিয়ে তা আটকে দিতে পারে।
রয়টার্স