ওবামার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন উপশহরের সহিংসতায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। গত শনিবার সেখানে পুলিশের গুলিতে মাইকেল ব্রাউন নামের এক কৃষ্ণাঙ্গ তরুণের (১৮) মৃত্যুর পর থেকে থেমে থেমে সহিংসতা চলছে। ওবামা গত মঙ্গলবার বলেন, ‘ব্রাউনের মৃত্যু একটি হৃদয়বিদারক ঘটনা। আমাদের চিন্তা ও উপলব্ধিতে তাঁকে রাখতে হবে।’ এর আগে নাগরিক অধিকারকর্মী রেভারেন্ড আল শার্পটনও সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। সেন্ট লুইসের ফার্গুসন উপশহরে দুই রাতের সহিংসতায় অনেক দোকানে লুট ও ভাঙচুর হয়েছে। বিবিসি