ওবামার কাছে ট্রাম্পকে কাঁদতে শিখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কীভাবে কাঁদতে হয়, তা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেখা উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ আচরণগত বিশেষজ্ঞ জুডি জেমস। তিনি বলেন, দুদিন পর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প যদি এটা করতে পারেন, তবে মানুষের অনুভূতি তাঁর দিকেই যাবে। আর এটা বারাক ওবামার কাছ থেকে বড় একটা শিক্ষাও হবে ট্রাম্পের জন্য।
বার্তা সংস্থা এএফপিকে এসব কথা বলেছেন ব্রিটিশ আচরণগত বিশেষজ্ঞ জুডি জেমস। ‘দ্য বডি ল্যাঙ্গুয়েজ বাইবেল’ গ্রন্থের লেখক জুডি।
জুডি জেমস ট্রাম্পকে পরামর্শ দিয়ে বলেন, ‘আগামী শুক্রবার দায়িত্বভার গ্রহণের দিনে যদি তিনি (ট্রাম্প) কাঁদতে পারেন, তবে সাধারণ মানুষের অনুভূতি তাঁর দিকে তিনি ফিরিয়ে নিতে পারবেন।’ তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে ট্রাম্প সেখানে যদি সঠিক সময়ে কান্না করতে পারেন, তবে জনগণের ওপর এর একটি আশ্চর্যজনক প্রভাব ফেলবে।’

ব্রিটিশ আচরণগত বিশেষজ্ঞ জুডি বলেন, ‘আমার মনে হয়, সেখানে (ট্রাম্পের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান) বেশ আবেগতাড়িত লোকজন উপস্থিত থাকবেন। জেমস যুক্তি তুলে ধরে বলেন, আবেগ দেখানোয় বারাক ওবামার জন্য অনেক সময় কাজ হয়েছে।’

কার্যভার গ্রহণের পর কমপক্ষে ১০ বার প্রেসিডেন্ট বারাক ওবামার কাঁদার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। গত বছরও দেশটির বন্দুক নিয়ে সহিংসতার কথা বলতে গিয়ে তাঁর গাল বেয়ে অশ্রু ঝরে পড়ে। এ মাসেও শিকাগোতে তাঁর বিদায়ী ভাষণেও কাঁদতে দেখা গেছে। ওই ভাষণ অনুষ্ঠানে উপস্থিত স্ত্রী মিশেল ওবামা ও মেয়ে মালিয়ার কথা বলতে গিয়েও কাঁদেন ওবামা।

জুডি জেমস জোর দিয়ে বলেন, রাজনীতিবিদদের অন্যতম বড় শক্তিশালী অস্ত্র হচ্ছে কান্না। নির্বাচিত হওয়ার পর ক্ষমতা গ্রহণ নিয়ে বিশ্বের নানা মানুষের উদ্বেগ লাঘবে ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘কান্নাই হবে আদর্শ’ ব্যাপার।

ব্রিটিশ এই আচরণবিদ বলেন, ‘আমি মনে করি, ট্রাম্প এখন নিজের উষ্ণ, ভালো, সদুদ্দেশ্যপূর্ণ চরিত্র মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারেন।’ এ ক্ষেত্রে তাঁকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। অশ্রু ওবামাকে আন্তরিক দেখাতে সাহায্য করেছে। তাঁকে জনসাধারণের সঙ্গে সংযুক্ত করেছে এবং একজন বুদ্ধিজীবী হিসেবে তাঁর খ্যাতি মানুষের সামনে তুলে ধরেছে।

কান্নায় আসে সমবেদনা

‘অশ্রু তাকে (ট্রাম্প) স্তম্ভমূল থেকে নামিয়ে আনতে সাহায্য করেছে। তাঁকে একজন নতুন মানুষের চেয়ে একটু বেশি কিছু ভাববে।’

ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশটির সর্বোচ্চ মার্কিন বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়ার সময়ও চোখের জলে ভাসেন ওবামা। এটা তাঁর মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় ছেড়ে যাওয়ার জন্য স্বস্তির ব্যাপার হবে।

পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক অশ্রুবিশেষজ্ঞ লরেন বাইলস্মা বলেন, এটা স্পষ্ট যে ওবামা একজন মানুষ, যিনি প্রকাশ্যে তাঁর আবেগ প্রকাশ করে থাকেন। তিনি বলেন, ‘আমরা জানি যে কান্না দুঃখ প্রকাশে উচ্চমাত্রার সহানুভূতিশীল এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত।’

কঠোর ভাবমূর্তি সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বেশ কয়েকবার প্রকাশ্যে কান্নারত অবস্থায় দেখা গেছে। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হয়। ওই সময় তিনি কান্নারত অবস্থায় দাবি করেছিলেন, এর পেছনে আছে পশ্চিমাদের হাত।

জেমস বলেন, অন্যের ব্যথায় কান্না রাজনীতিবিদদের বিশেষ একটি কার্যক্রম হিসেবে দেখা হয়।

রাজনীতিবিদদের এমন আচরণের ব্যাখ্যা হিসেবে মনোবৈজ্ঞানিক জাঁ পিয়েরে ফ্রিডম্যান বলেন, তাঁরা ক্ষমতা হারানোর ভয়ে ভীত। রাজনীতিবিদদের জীবন নিয়ে দুটি বইয়ের লেখক এই ফরাসি বলেন, তাঁরা অধিকাংশই সংবেদনশীল। তাঁরা ক্ষমতা হারানোর ভয়ে কান্নাকাটি করেন।