ওবামার কুকুর অপহরণের ষড়যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম ‘বো ওবামা’ আর ‘সানি ওবামা’। প্রজাতিতে কুকুর হলেও তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের গর্বিত সদস্য। সেই কুকুরকে ‘অপহরণের ষড়যন্ত্র’ করে ধরা খেয়েছেন স্কট স্টকার্ট (৪৯) নামের এক ব্যক্তি। স্কটের বাড়ি যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য নর্থ ডাকোটার ডিকিনসন শহরে। ওয়াশিংটন ডিসিতে আসার পথে ওবামার নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের হাতে গ্রেপ্তার হন তিনি। তাঁর গাড়িতে পাওয়া যায় দুটি আগ্নেয়াস্ত্র।
২০০৯ সালে ওবামা পরিবারে আসে পর্তুগিজ কুকুর বো। ২০১৩ সালে তার সঙ্গী হিসেবে আনা হয় এই গোত্রের আরেকটি কুকুর সানিকে। ওবামার পরিবারের ভাষায়, বোয়ের ‘ছোট্ট বোন’ সানি। ওয়াশিংটন পোস্ট।