ওবামার গলাব্যথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলাব্যথায় ভুগছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস জানায়, গত শনিবার ওবামা তাঁর চিকিৎসক ক্যাপ্টেন রনি এল জ্যাকসনকে গলাব্যথার কথা জানান। এরপর চিকিৎসক তাঁকে রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার সুপারিশ করেন। পরে ওবামাকে সেখানে নিয়ে সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসক জ্যাকসনের বরাত দিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট জানান, ওবামার গলাব্যথা তেমন গুরুতর কোনো ব্যাপার নয়। এএফপি