ওবামার বিমান বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারণা শেষে রাজধানীতে ফিরবেন এমন সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। প্রেসিডেন্ট আর তাঁর সফরসঙ্গীদের চড়তে হলো আরেক উড়োজাহাজে। গত রোববার ঘটেছে এই বিপত্তি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে হোয়াইট হাউসের মুখপাত্র এরিক স্কালজ বলেন, ‘ফিলাডেলফিয়ায় থাকার সময় সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের বদলি বিমানে চড়তে হয়। আজকের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে পেনসিলভানিয়া যাওয়ার আগে ওবামা রোববার সকালে এক সমাবেশে যোগ দিতে কানেটিকাটেও গিয়েছিলেন।
রয়টার্স