ওবামার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে গত বৃহস্পতিবার এক মামলা করেছেন জো আরপাইয়ো নামের তাঁর দেশেরই একজন পুলিশ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে পাঁচ বছর ধরে বসবাসরত অবৈধ অভিবাসীদের কাজের বৈধতা দেওয়া নিয়ে ওই দিন ওবামার এক ঘোষণার পরপরই এ মামলা করেন তিনি। জোর অভিযোগ, প্রেসিডেন্টের এ রকম পদক্ষেপ অসাংবিধানিক। অ্যারাইজোনার এই পুলিশ কর্মকর্তা গত বছর আদালতের নির্দেশ মোতাবেক তাঁর বাহিনী নিয়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এক শুদ্ধি অভিযান চালিয়েছিলেন। রয়টার্স