প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়েছে। গতকাল সোমবার চীনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলন চলাকালে এক ফাঁকে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বেলন, খুবই সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আলোচনায় ইউক্রেন সংকট আসেনি। গত জুনে ফ্রান্সে ডি-ডের ৭০তম বার্ষিকীর অনুষ্ঠানে নৈশভোজের সময় ওবামা ও পুতিনের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল। এএফপি