ওমরাহ গ্রুপ নিয়ে সৌদি আরব যাচ্ছে বাংলা ট্যুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ওমরা গ্রুপ নিয়ে সৌদি আরব গিয়েছে বাংলা ট্যুর। সম্প্রতি নিউইয়র্ক ছেড়ে যাওয়া দলটি ওমরাহ পালনের পর মক্কা, মদিনা, তায়েফ ও জেদ্দার বিভিন্ন ইসলামি ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের পর ২৮ ফেব্রুয়ারি ফিরে আসবে।
দলটির সঙ্গে গাইড হিসেবে থাকছেন বাংলা ট্যুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাবিব রহমান। সৌদি সরকার গত অক্টোবরে পর্যটন উন্মুক্ত করার পর নিউইয়র্কে বাংলাদেশি মালিকানায় গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর দেশটিতে নিয়মিত ট্যুর পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ওমরাহ প্যাকেজেও এনেছে নতুনত্ব। এতে ওমরাহ পালনের পাশাপাশি সৌদি আরব ও এর আশপাশের বিভিন্ন দেশে থাকা ইসলামি ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শনের বিষয়টি সংযোজিত হয়েছে।
বিশেষ প্যাকেজ ‘এ’-তে থাকছে ওমরাহ পালনের পর মক্কা-মদিনা-তায়েফ ও জেদ্দার ঐতিহাসিক স্থান পরিদর্শনের সুযোগ। প্যাকেজ বি-তে রয়েছে ওমরাহ পালনের পর মক্কা-মদিনার পাশাপাশি কায়রোর পিরামিড, মিউজিয়াম ও ঐতিহাসিক তুর পাহাড় পরিদর্শনের সুযোগ। প্যাকেজ সি-তে রয়েছে ওমরাহ পালনের পর মক্কা-মদিনা ও দুবাইয়ের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের সুযোগ।
প্যাকেজ ডি-তে থাকছে ওমরাহ করার পর উত্তর জর্ডানের মরুভূমিতে থাকা ব্লেসড ট্রি দেখার সুযোগ।
পরবর্তী ওমরাহ গ্রুপ নিয়ে
আগামী ১৫ মার্চ বাংলা ট্যুর যাত্রা
করবে বলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ ক্ষেত্রে আগ্রহীদের প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ (৩৪৭-২৮০-৭২৬৯) করতে অনুরোধ করেছে তারা। বিজ্ঞপ্তি