ওয়ান কোর্ট স্কয়ারের লাইব্রেরি বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইন্সের পাবলিক লাইব্রেরিটি আকারে ছোট হলেও এলাকার লোকজনের কাছে প্রিয় ছিল। কিন্তু এখন এই লাইব্রেরিটিই বন্ধ হয়ে যাচ্ছে। ভবনের নতুন মালিক ভাড়ার চুক্তি নবায়নে অস্বীকৃতি জানানোয় ওয়ান কোর্ট স্কয়ারের লাইব্রেরিটি শিগগিরই বন্ধ হয়ে যাবে।
গত ৩০ বছর ধরে ওয়ান কোর্ট স্কয়ারে অবস্থিত লাইব্রেরিটি সিটি গ্রুপের কাছ থেকে বছরে এক ডলারের বিনিময়ে ভাড়া নেওয়া হয়। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ভবন মালিক ব্যাংকের পাশাপাশি লাইব্রেরিটিও খালি করতে বলেছে। বর্তমান চুক্তির মেয়াদ ৩১ মার্চ শেষ হবে। ফলে মার্চ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চুক্তি অনুযায়ী সেখানে আর থাকতে পারবে না লাইব্রেরিটি। ৩ জানুয়ারি বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ অবস্থায় লাইব্রেরিটি রক্ষায় এলাকার অভিভাবকেরা আন্দোলনে নামার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।