ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আ.লীগের প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্জিনিয়ায় প্রস্তুতি সভায় আ.লীগের নেতা–কর্মীরা
ভার্জিনিয়ায় প্রস্তুতি সভায় আ.লীগের নেতা–কর্মীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন ডিসি আগমনকে সামনে রেখে ৬ ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে নিরালা রেস্টুরেন্টে যৌথসভা করেছে মেট্রো ওয়াশিংটন, ভার্জিনিয়া অঙ্গরাজ্য ও মেরিল্যান্ড অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

মেট্রো ওয়াশিংটন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী বাকি সভা পরিচালনা করেন। সভার শুরুতেই এম নবী বাকি উপস্থিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সভা আয়োজনের প্রেক্ষাপট বর্ণনা করেন। সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাসেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কার্যকরী কমিটির সদস্যা শাহানারা রহমান। সভায় প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে সবাই খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।
সভায় বক্তৃতা করেন মোহাম্মদ আলমগীর, মেট্রো ওয়াশিংটন শাখা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সহসভাপতি নুরুল আমিন নুরু, মোহাম্মদ আযম আজাদ, আনিসুর রহমান মিঠু ও নুরুন নাহার মেরী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ ও কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন শিকদার, যুবলীগের সভাপতি রাবিউল ইসলাম রাজু, ভার্জিনিয়া অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ, আবুল হাসেম ও আবুল কালাম আজাদ, দস্তগীর জাহাঙ্গীর, জীবক বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান খান, যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ আরশাদ বিজয়, ভার্জিনিয়া অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি আই রাসেল, মেরিল্যান্ড অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সহসভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মইনুল হাসান তাপস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন শাখা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক জিয়াউদ্দিন খান, সহসভাপতি জুয়েল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু নারায়ণ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক রোমিও হক, কার্যকরী কমিটির সদস্য শাহিদা পারভিন লিপি, মেট্রো ওয়াশিংটন শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, সহসভাপতি বাবু উত্তম মণ্ডল, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, মেট্রো ওয়াশিংটন শাখা যুবলীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক সাজ, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাশ তুর্য, যুগ্ম সম্পাদক ইমরান হামিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাশেদ, মেট্রো ওয়াশিংটন শাখা মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী, সাধারণ সম্পাদক রিফাত শারমিন আহমেদ, ভার্জিনিয়া অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল আজিম, যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগের রিফাত হোসেন ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি) প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট ব্যক্তিত্ব রাশিদুল হাসান খান রজত, সিদ্দিকুর রহমান, কফিল উদ্দিন, মামুন, নুরুন নবী।
সভায় সমাপনী বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, মেট্রো ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর সফরকে সর্বাত্মক সফল করতে স্থানীয় তিন কমিটিকে সংশ্লিষ্ট করেই সবকিছু করা হবে। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে ১৯ সেপ্টেম্বর গণসংবর্ধনা ও অন্যান্য কর্মকাণ্ড অংশগ্রহণের জন্য তিনি সবাইকে আমন্ত্রণ জানান। সভায় সিদ্ধান্ত হয় ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচির দিন হোটেলের সামনে বর্তমান সরকারের সমর্থনে পথ সমাবেশ হবে।