ওসমানীনগর অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে জ্যাকসন হাইটসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি বশির উদ্দীন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুছ ছালাম। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ইউএস কমান্ডার আবদুল মুকিত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি ও সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দীন, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য ও সাবেক সহসভাপতি ওয়াসী চৌধুরী, বিশ্বনাথ সমিতির উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি মিজানুর চৌধুরী সেফাজ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক চানু, নবগঠিত বালাগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি আবদুল জলিল ও উপদেষ্টা ইছমত আলী মাস্টার, বিশ্বনাথ কল্যাণ সমিতির সভাপতি মনির আহমদ, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, রুপালী ব্যাংকের সাবেক ডিজিএম সিরাজ উদ্দীন চৌধুরী, বালাগঞ্জ ওসমানীনগর সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বাশার, সাবেক সাধারণ সম্পাদক শরীফুল খালিছদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আলী হোসেন গজনবী, কমিউনিটি নেতা আবুল হোসেইন, কাজী ছিদ্দীক আহমদ, কাজী আখতার আহমদ, মাছুম আহমদ, সমিতির উপদেষ্টা লুৎফুর রহমান আক্তার, আবদুল মান্নান ও কাজী ওদুদ অহমেদ।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আজীজ আহমদ ছালিক, ফখরুল চৌধুরী মিসলু, আমীর আলী, আতাউর রহমান আতা, আনছার তফাদার, আবদুল খালিক ফারুক, আবদুল মজীদ, সুমন দেব, কাওছার আহমদ, জুম্মান তফাদার, দীপু তফাদার, মাসুদুর রহমান দীপু, কাজী কামরুজ্জামান আহমদ নাজীম, আবুল কালাম আজাদ, কাজী তানিম আহমদ, কাজী তানজীম আহমদ, ফারদীন নোহান ও সৈয়দ ফরীদ উদ্দীনসহ বিপুলসংখ্যক ওসমানীনগর প্রবাসী।
মাহফিল মোনাজাত পরিচালনা করেন ক্বারি খালেদ মিয়া।