ওসামা চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পাওয়ায় হতাশ ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এ কারণে তিনি সংগঠনটির নাম পরিবর্তন করে একে ইসলামের সঙ্গে আরও ঘনিষ্ঠ করে পরিচিত করতে চেয়েছিলেন। তবে তার আগেই পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন। হোয়াইট হাউস এ কথা বলেছে। অ্যাবোটাবাদে ওসামার গোপন আস্তানা থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট গত বুধবার বলেন, ওই সব নথিপত্রে দেখা গেছে, বিন লাদেন এমনকি আল-কায়েদার নাম পরিবর্তন করতেও মনস্থির করেছিলেন। তিনি অনুভব করেছিলেন, সেটা লোককে আকৃষ্ট করায় সাহায্য করবে।

পিটিআই